সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে

ঢাকার সাতটি সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী বুধবার (১৮ জুন) সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের এক বৈঠকে।

ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস মঙ্গলবার (১৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “আগামীকাল আমাদের একটি বৈঠক রয়েছে, যেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আমাদের বর্তমান অগ্রাধিকার হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি।”

সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে
সাত কলেজ

অধ্যাপক এ কে এম ইলিয়াস আরও জানান, ভর্তি পরীক্ষা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য ভর্তি বিজ্ঞপ্তি জুন বা জুলাই মাসের মধ্যে প্রকাশ করা হতে পারে। তিনি বলেন, “বিজ্ঞপ্তি প্রকাশ ও অন্যান্য প্রস্তুতির কারণে ভর্তি পরীক্ষায় কিছুটা সময় লাগছে। তবে গত বছর আমরা ২০ নভেম্বর থেকে ক্লাস শুরু করেছিলাম। সুতরাং, তার দুই মাস আগে পরীক্ষা নিলে কোনো সমস্যা হবে না।”\

আরও জানতে পারেনঃ আর্টস নিয়ে পড়লে কি নার্স হওয়া যায়?

এছাড়া, কয়েকটি সূত্র থেকে জানা গেছে, এ বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সুযোগ রাখা হতে পারে, তবে এ ক্ষেত্রে কিছু শর্ত বা পেনাল্টি আরোপ করা হতে পারে। পাশাপাশি, আসন সংখ্যা কিছুটা হ্রাস করার বিষয়েও আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

শাকিল আহম্মেদ
শাকিল আহম্মেদhttps://porasonablog.com
মোঃ শাকিল আহাম্মেদ শিক্ষা বিষয়ক সংবাদ নিয়ে নিয়মিত কাজ করছেন এবং ভর্তি, রেজাল্ট ও বিভিন্ন পরীক্ষার আপডেট সংগ্রহ ও যাচাই করেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তথ্য প্রকাশের আগে তিনি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ ও নির্ভরযোগ্য সূত্র মিলিয়ে দেখেন। শিক্ষার্থীদের জন্য দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।
রিলেটেড আরটিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় নিউজ