প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতন ও যোগ্যতা জানুন

প্রতিবন্ধী স্কুলে চাকরি করতে চাইলে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতন ও যোগ্যতা সম্পর্কে জানা জরুরী। তাই আসুন, এই পোস্টে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের যোগ্যতা ও বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতন কত? 

প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতন ১২,৫০০ টাকা থেকে শুরু করে ৫৫,৪৭০ টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থ্যাৎ, প্রতিবন্ধী স্কুলের একজন শিক্ষকের সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৫৫ হাজার ৪৭০ টাকা।

আপনাদের সুবিধার্থে নিচে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতনের স্কেল উল্লেখ করা হল: 

  • প্রধান শিক্ষকের বেতন (৮ম গ্রেড? ২৩,০০০ টাকা থেকে ৫৫,৪৭০ টাকা পর্যন্ত। 
  • সিনিয়র সহকারী শিক্ষকের বেতন (৯ম গ্রেড) ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। 
  • সহকারী শিক্ষকের বেতন (১০ম গ্রেড) ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। 
  • জুনিয়র শিক্ষক/সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের বেতন (১১তম গ্রেড) ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। 
  • থেরাপি সহকারী / শিক্ষা সহকারী শিক্ষকের বেতন (১১তম গ্রেড) ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। 

প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের যোগ্যতা

প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের যোগ্যতা শিক্ষকদের ক্যাটাগরির উপর নির্ভর করে। নিচে ক্যাটাগরি অনুযায়ী প্রতিবন্ধী শিক্ষকদের কি কি যোগ্যতা থাকা লাগবে তা উল্লেখ করা হল- 

প্রধান শিক্ষকঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ সমমানসহ বিএসএড/ এমএসএড ও সেই সাথে প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী / অটিজম / ডাউ সিনড্রোম / সেরিব্রাল পালস) প্রশিক্ষণ থাকতে হবে এবং ১০ বছর কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী শিক্ষকঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে স্নাতক/ সমমানসহ বিএসএড/ এমএসএড ও সেই সাথে প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী / অটিজম / ডাউ সিনড্রোম / সেরিব্রাল পালস) প্রশিক্ষণ এবং ১ থেকে ৭ বছর কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র শিক্ষকঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ সমমানসহ বিএসএড/ এমএসএড ও সেই সাথে প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী / অটিজম / ডাউ সিনড্রোম / সেরিব্রাল পালস) প্রশিক্ষণ থাকতে হবে।

শাকিল আহম্মেদ
শাকিল আহম্মেদhttps://porasonablog.com
মোঃ শাকিল আহাম্মেদ শিক্ষা বিষয়ক সংবাদ নিয়ে নিয়মিত কাজ করছেন এবং ভর্তি, রেজাল্ট ও বিভিন্ন পরীক্ষার আপডেট সংগ্রহ ও যাচাই করেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তথ্য প্রকাশের আগে তিনি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ ও নির্ভরযোগ্য সূত্র মিলিয়ে দেখেন। শিক্ষার্থীদের জন্য দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।
রিলেটেড আরটিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় নিউজ